1. live@www.somoyerpoth.com : সময়ের পথ : সময়ের পথ
  2. info@www.somoyerpoth.com : সময়ের পথ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান লে. কর্নেল মোস্তাফিজুর রহমান র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক অবশেষে র‍্যাবের হাতে আটক হয়েছে শিক্ষিকা হ**ত্যা**র ঘটনায় জড়িত দুই ছি*ন*তাইকারী অটোরিকশা ও অবৈধ শ্লীপার বাস বন্ধে ও অটোরিকশা চলাচলে হবে পৃথক নীতিমালা আজ ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসে যাত্রাকালে এক যাত্রীর অভিযোগ বাইকে নিথর অবস্থায় দেখা সেই তরুণী সম্পর্কে যা জানা গেল আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় পলাতক আসামি আব্দুল হাকিম গ্রেপ্তার আলীকদমের দুর্গম পাহাড়ি কুরুকপাতার একাংশ লামায় জেলা বাস্তবায়নে উপজেলায় গোলটেবিল বৈঠক ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান লে. কর্নেল মোস্তাফিজুর রহমান র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক

সময়ের পথ
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে




ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান লে. কর্নেল মোস্তাফিজুর রহমান র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক

সময়ের পথ নিউজ ড্রেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের কৃতী সন্তান লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭-এর নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি র‍্যাব-১৫-এ দায়িত্ব পালন করেছেন। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন অধিনায়ক দায়িত্ব নেওয়ার আগে র‍্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বর্তমানে তিনি র‍্যাব-৪-এর দায়িত্বে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‍্যাবের বিভিন্ন ইউনিটে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা নির্দিষ্ট মেয়াদে প্রেষণে (ডেপুটেশন) দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষে তাদের নিজ নিজ বাহিনীতে ফেরত যাওয়ার নিয়ম রয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৭-এ এই নেতৃত্বের পরিবর্তন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার চাপুইর গ্রামের কৃতী সন্তান হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নতুন এই দায়িত্ব গ্রহণে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

তার নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট