1. live@www.somoyerpoth.com : সময়ের পথ : সময়ের পথ
  2. t6Sa3qet7p2Ydv@gmail.com : t6Sa3qet7p2Ydv :
  3. info@www.somoyerpoth.com : সময়ের পথ :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, কী হয়েছিল এই দিনে? দুর্যোগ ঝুঁকি কমাতে তরুণদের নেতৃত্ব প্রাতিষ্ঠানিক করতে হবে: ডা. শাহাদাত নড়াগাতিতে সার্কাস খেলার শুভ উদ্বোধন। সবুজ বাঁচুক, প্রকৃতি হাসুক, মানুষ বাঁচুক নির্মল বাতাসে উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি সিডিএ মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর পিআরএ কর্মশালা : সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডেমরা থানা কমিটির শোক লামায় রাজু’র ডাকে কক্সবাজার এসেছিল কুমিল্লায় নিহত তাজমিন বিজনেস আমেরিকা ম্যাগাজিনে ‘সফল ৫০ বাংলাদেশী’র মাঝে চট্টগ্রামের আজাদ খান

বিজনেস আমেরিকা ম্যাগাজিনে ‘সফল ৫০ বাংলাদেশী’র মাঝে চট্টগ্রামের আজাদ খান

সময়ের পথ
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে




 

মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কৃতি সন্তান কানাডা প্রবাসী বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’র তালিকায় চট্টগ্রামের শিল্পপতি আজাদ খান স্থান লাভ করায় আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দেশপ্রেমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ গৌরব অর্জন করেছেন।

গত ৮ অক্টোবর বিজসেন আমেরিকা তাদের প্রকাশিত সংখ্যায় তালিকাটি প্রকাশ করেছে। জানা গেছে, চলতি বছর গণমাধ্যমটি আমেরিকা,কানাডাসহ কয়েকটি দেশে ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশী বংেশাদ্ভূত ব্যবসায়ীদের নিয়ে একটি জরিপ চালায়। জরিপে ব্যবসায়ী নেতৃত্ব, প্রকৌশলী, উদ্যোক্তা, উদ্ভাবকসহ সংশ্লিষ্ট ক্যাটাগরি থেকে সফল হিসেবে ৫০ জনকে মনোনীত করা হয়। এই তালিকায় ব্যবসায়ী নেতৃত্ব হিসেবে মোহাম্মদ আজাদ খান মনোনীত হয়েছেন।

ব্যবসায়ী মোহাম্মদ আজাদ খান বর্তমানে কানাডা প্রবাসী। দীর্ঘদিন ধরে কানাডার টরোন্টোতে তিনি স্বপরিবারে বসবাস করছেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আজাদ খান বলেন, জীবনের তাগিদে বিদেশে থাকলেও দেশের প্রতি ভালবাসা আমাকে প্রতি মুহুর্তে তাড়িত করে। ব্যবসার পাশাপাশি কানাডায় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আমরা বিভিন্ন সময় সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। এই অর্জনে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমি সকলের দোয়া চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট