1. live@www.somoyerpoth.com : সময়ের পথ : সময়ের পথ
  2. info@www.somoyerpoth.com : সময়ের পথ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডিএ মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর পিআরএ কর্মশালা : সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডেমরা থানা কমিটির শোক লামায় রাজু’র ডাকে কক্সবাজার এসেছিল কুমিল্লায় নিহত তাজমিন বিজনেস আমেরিকা ম্যাগাজিনে ‘সফল ৫০ বাংলাদেশী’র মাঝে চট্টগ্রামের আজাদ খান নগরীর প্রতি ওয়ার্ডে খেলার মাঠ করার অঙ্গীকার বাস্তবায়নে মেয়র শাহাদাত কতটা হৃদয় বিদারক হত্যাকাণ্ড। চাকরির ৪ বছরেই পুলিশ সদস্য আল আমিনকে পিষে মারল বাস স্ত্রী দুই মেয়ে সত্ত্বেও পরকীয়ার জেরে একাধিক সংসার ভাঙার অভিযোগ মহিদুলকে ঘিরে স্ত্রী দুই মেয়ে সত্ত্বেও পরকীয়ার জেরে একাধিক সংসার ভাঙার অভিযোগ মহিদুলকে ঘিরে বর্তমান সরকারের আমলে সুবিধা ভোগী রা ই রাতারাতি বেশ পাল্টে নব্য বিএনপি সেজে সুবিধা নিচ্ছে এমনই

সিডিএ মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর পিআরএ কর্মশালা :

সময়ের পথ
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে




 

সিডিএ মাস্টারপ্ল্যান প্রণয়নে সপ্তম ব্যাচের পিআরএ কর্মশালা :ইপসা
মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাভুক্ত এলাকার পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০’ প্রণয়নের অংশ হিসেবে অংশগ্রহণমূলক ত্বরিত মূল্যায়ন (Participatory Rapid Appraisal- PRA) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিডিএর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর বাস্তবায়ন সহযোগিতায় আয়োজিত এ কর্মশালাটি ছিল সপ্তম ব্যাচের আয়োজন।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের হোটেল জামান এক্সক্লুসিভে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১, ২, ৯ ও ১৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা অংশগ্রহণ করেন। এ সময় সিডিএর প্রকৌশলী এবং ইপসার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা, ঝুঁকি ও সম্ভাবনা চিহ্নিত করা এবং মাস্টারপ্ল্যান প্রণয়নে স্থানীয় মানুষের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় চিহ্নিত করেন। দলীয় আলোচনার মাধ্যমে তাঁরা সমস্যাগুলোর ধরন, কারণ ও প্রভাব বিশ্লেষণ করেন। পাশাপাশি লিখিত প্রতিবেদন প্রণয়ন ও এলাকাভিত্তিক মানচিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো এবং সেগুলোর সম্ভাব্য সমাধানের উপায় তুলে ধরেন।

এ অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় স্থানীয় জনগণের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এর মাধ্যমে এলাকাভিত্তিক সমস্যা ও উন্নয়ন অগ্রাধিকার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ নগর পরিকল্পনায় জনসম্পৃক্ততা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়।

সিডিএর মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রক্রিয়ায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এ ধরনের পিআরএ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন আটটি উপজেলায় মোট ২৫টি পিআরএ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট