1. live@www.somoyerpoth.com : সময়ের পথ : সময়ের পথ
  2. info@www.somoyerpoth.com : সময়ের পথ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত ৬৫ টাকা প্রতি প্যাকেট নিম্নস্তরের সিগারেট দাম জানা গেল সরকারি নতুন পে স্কেলের গেজেট সম্ভব্য তারিখ। বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান লে. কর্নেল মোস্তাফিজুর রহমান র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক অবশেষে র‍্যাবের হাতে আটক হয়েছে শিক্ষিকা হ**ত্যা**র ঘটনায় জড়িত দুই ছি*ন*তাইকারী অটোরিকশা ও অবৈধ শ্লীপার বাস বন্ধে ও অটোরিকশা চলাচলে হবে পৃথক নীতিমালা আজ ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসে যাত্রাকালে এক যাত্রীর অভিযোগ বাইকে নিথর অবস্থায় দেখা সেই তরুণী সম্পর্কে যা জানা গেল

মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

সময়ের পথ
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে




মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লামা থানা পুলিশে উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সকালে আজিজনগর ইউনিয়নের প্রধান সড়কে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে লামা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ‘মাদকমুক্ত সমাজ গড়ি’সহ বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।র‍্যালি শেষে আজিজনগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়, আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হামিদুল ইসলাম’সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশনেন।আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা। সভাপতির বক্তব্যে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়ছার হামিদ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, মাদক সমাজের অন্যতম প্রধান শত্রু। মাদক কারবারি বা এর পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, মাদকের রুট চিহ্নিত করে নিয়মিত বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও পুলিশ সতর্ক রয়েছে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আজিজনগর ইউনিয়নকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট