1. live@www.somoyerpoth.com : সময়ের পথ : সময়ের পথ
  2. info@www.somoyerpoth.com : সময়ের পথ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাকরির ৪ বছরেই পুলিশ সদস্য আল আমিনকে পিষে মারল বাস স্ত্রী দুই মেয়ে সত্ত্বেও পরকীয়ার জেরে একাধিক সংসার ভাঙার অভিযোগ মহিদুলকে ঘিরে স্ত্রী দুই মেয়ে সত্ত্বেও পরকীয়ার জেরে একাধিক সংসার ভাঙার অভিযোগ মহিদুলকে ঘিরে বর্তমান সরকারের আমলে সুবিধা ভোগী রা ই রাতারাতি বেশ পাল্টে নব্য বিএনপি সেজে সুবিধা নিচ্ছে এমনই বান্দরবানে গভীর রাতে ব্রিজের নিচে ইয়াবাসহ ৪ জনের কারাদণ্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন। মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত ৬৫ টাকা প্রতি প্যাকেট নিম্নস্তরের সিগারেট দাম জানা গেল সরকারি নতুন পে স্কেলের গেজেট সম্ভব্য তারিখ। বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

চাকরির ৪ বছরেই পুলিশ সদস্য আল আমিনকে পিষে মারল বাস

সময়ের পথ
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে




 মাসুদ নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নগরীতে চাকরির মাত্র চার বছরেই ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশের মর্মান্তিক মৃত্যু। ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন। সরকারি দায়িত্ব পালনকালে তার অকাল মৃত্যুতে গভীর মর্মাহত শোকাহত তার সহকর্মী পুলিশ পরিবার আত্মীয়-স্বজন সকলে।

আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে নিহত আল আমিন ও পুলিশের আরও কয়েকজন সদস্য ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল আল আমিন কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে আল আমিন মারা যান। তিনি বলেন, ‘তার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।’

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে আল আমিন ও পুলিশের আরও কয়েকজন সদস্য ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তারা তিন যুবককে থামার সংকেত দেন। তাদের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ (এএসআই) হিরণ মিয়া তার পিছু নেন। মোটরসাইকেলে ভিন্ন পথ ধরে সামনে এগিয়ে দাঁড়ান আল আমিন।

মসজিদের উত্তর ফটকের দিকে এগিয়ে যান, আর কনস্টেবল আল আমিন মোটরসাইকেলে করে এর পশ্চিম ফটকের দিকে যান। সে সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুত গতিতে এসে পেছন থেকে আল আমিনকে ধাক্কা দেয় এবং প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়।

চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় চালককে আটক ও বাসটি জব্দ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আল আমিনকে আইসিইউতে ভর্তি নেন।
পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, দায়িত্ব পালনকালে ওই কনস্টেবলের মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী তার পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট