1. live@www.somoyerpoth.com : সময়ের পথ : সময়ের পথ
  2. info@www.somoyerpoth.com : সময়ের পথ :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি সিডিএ মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর পিআরএ কর্মশালা : সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডেমরা থানা কমিটির শোক লামায় রাজু’র ডাকে কক্সবাজার এসেছিল কুমিল্লায় নিহত তাজমিন বিজনেস আমেরিকা ম্যাগাজিনে ‘সফল ৫০ বাংলাদেশী’র মাঝে চট্টগ্রামের আজাদ খান নগরীর প্রতি ওয়ার্ডে খেলার মাঠ করার অঙ্গীকার বাস্তবায়নে মেয়র শাহাদাত কতটা হৃদয় বিদারক হত্যাকাণ্ড। চাকরির ৪ বছরেই পুলিশ সদস্য আল আমিনকে পিষে মারল বাস স্ত্রী দুই মেয়ে সত্ত্বেও পরকীয়ার জেরে একাধিক সংসার ভাঙার অভিযোগ মহিদুলকে ঘিরে

উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল

সময়ের পথ
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে




 

১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক  মোহাম্মদ  মাসুদ

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত উম্মুলক্বোরা মহিলা একাডেমির দুই খুদে শিক্ষার্থী মাহফুজা আক্তার (১১) ও ইসরার জাহিন (৯) পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছে। এই গৌরবময় অর্জন উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানে একটি হিফজ সমাপনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে একাডেমির মাসিক মেধাতালিকায় স্থান অর্জনকারী এবং শতভাগ উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খুদে হাফেজ ও হাফেজার এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মাঝে এক আনন্দঘন ও বরকতময় পরিবেশের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কসমোপলিটন আবাসিক এলাকার রোড-১-এ প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আনাস ছোলতানী। সভাপতিত্ব করেন একাডেমির প্রধান পরিচালক মাওলানা শাইখ আখতার হোছাইন (হাফিজাহুল্লাহ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মুফতি আবু বকর সিদ্দিক তানভীর।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে উম্মুলক্বোরা মহিলা একাডেমি দ্বীনি ও ইসলামী শিক্ষার প্রসারে কাজ করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি এর শিক্ষা ও আদর্শ দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা জরুরি। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

দুই শিক্ষার্থীর অভিভাবকেরা তাঁদের সন্তানদের এ অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং শিক্ষকদের আন্তরিকতা, পরিশ্রম ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ইসরার জাহিনের অভিভাবক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষপর্বে দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, পরিবার ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে প্রধান অতিথি মাওলানা আনাস ছোলতানীর বিশেষ দোয়া ও মোনাজাতে সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট