1. live@www.somoyerpoth.com : সময়ের পথ : সময়ের পথ
  2. info@www.somoyerpoth.com : সময়ের পথ :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সবুজ বাঁচুক, প্রকৃতি হাসুক, মানুষ বাঁচুক নির্মল বাতাসে উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি সিডিএ মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর পিআরএ কর্মশালা : সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডেমরা থানা কমিটির শোক লামায় রাজু’র ডাকে কক্সবাজার এসেছিল কুমিল্লায় নিহত তাজমিন বিজনেস আমেরিকা ম্যাগাজিনে ‘সফল ৫০ বাংলাদেশী’র মাঝে চট্টগ্রামের আজাদ খান নগরীর প্রতি ওয়ার্ডে খেলার মাঠ করার অঙ্গীকার বাস্তবায়নে মেয়র শাহাদাত কতটা হৃদয় বিদারক হত্যাকাণ্ড। চাকরির ৪ বছরেই পুলিশ সদস্য আল আমিনকে পিষে মারল বাস

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

সময়ের পথ
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে




বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলার বান্দরবানের শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক জাকীর হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাকীর হোসেন কুমিল্লার কুলসুম উপজেলার মোক্লেছুর রহমানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ বান্ডিলে মোট ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর চট্টমেট্রো-গ-১৬- ৮৪৩৯।বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, বৃহস্পতিবার জেলায় মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল এমপিও উপস্থিত ছিলেন।তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইয়াবার একটি বড় চালানসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালককে আটক করা হয়।পুলিশ সুপার আরও বলেন, উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা যাচাই এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট