1. live@www.somoyerpoth.com : সময়ের পথ : সময়ের পথ
  2. info@www.somoyerpoth.com : সময়ের পথ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় রাজু’র ডাকে কক্সবাজার এসেছিল কুমিল্লায় নিহত তাজমিন বিজনেস আমেরিকা ম্যাগাজিনে ‘সফল ৫০ বাংলাদেশী’র মাঝে চট্টগ্রামের আজাদ খান নগরীর প্রতি ওয়ার্ডে খেলার মাঠ করার অঙ্গীকার বাস্তবায়নে মেয়র শাহাদাত কতটা হৃদয় বিদারক হত্যাকাণ্ড। চাকরির ৪ বছরেই পুলিশ সদস্য আল আমিনকে পিষে মারল বাস স্ত্রী দুই মেয়ে সত্ত্বেও পরকীয়ার জেরে একাধিক সংসার ভাঙার অভিযোগ মহিদুলকে ঘিরে স্ত্রী দুই মেয়ে সত্ত্বেও পরকীয়ার জেরে একাধিক সংসার ভাঙার অভিযোগ মহিদুলকে ঘিরে বর্তমান সরকারের আমলে সুবিধা ভোগী রা ই রাতারাতি বেশ পাল্টে নব্য বিএনপি সেজে সুবিধা নিচ্ছে এমনই বান্দরবানে গভীর রাতে ব্রিজের নিচে ইয়াবাসহ ৪ জনের কারাদণ্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন।

লামায় জেলা বাস্তবায়নে উপজেলায় গোলটেবিল বৈঠক

সময়ের পথ
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে




লামায় জেলা বাস্তবায়নে উপজেলায় গোলটেবিল বৈঠক

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা থেকে সদস্য না রাখা ও লামাকে জেলা করার দাবীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় লামা প্রেস ক্লাব হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন, নারীনেত্রী আনোয়ারা বেগম, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, এডভোকেট সাদেকুল মাওলা ইরাক, আরিফ চৌধুরী, অধ্যাপক ফারুক হোসেন, এনসিপি নেতা নাজিম উদ্দীন, আব্দুক করিম, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, রফিকুল ইসলাম, শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া, আকতার উদ্দিন তপন সহ প্রমূখ। বক্তারা বলেন, সেই ১৯৭৭ সালে ৫টি থানা নিয়ে লামাকে মহকুমা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে এসে মহকুমা থেকে লামাকে জেলায় উন্নিত করা হয়েছিল। ২১ দিন জেলা থাকার পরে নির্বাহী আদেশে লামা জেলা স্থগিত করে পুণরায় বান্দরবানকে জেলা করে লামাকে বান্দরবানের একটি উপজেলায় ফিরিয়ে আনা হয়। তারপর থেকে লামা উপজেলা উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে বৈষম্যের শিকার হচ্ছে।তারই ধারাবাহিকতায় সদ্য নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন ১৫ সদস্য পরিষদে বৃহত্তম লামা উপজেলা থেকে সদস্য রাখা হয়নি। বৃহৎ লামা উপজেলা বার বার বান্দরবান কর্তৃক বৈষম্যের শিকার হচ্ছে। এইসব বিবেচনায় লামাকে পুণরায় জেলা করার দাবীতে বৈঠকে উপস্থিত সকলে একমত পোষন করেন।উপজেলায় লামাকে জেলা বাস্তবায়নে আলোচনা সভা শেষে একটি এডহক কমিটি ও তথ্য সংগ্রহ উপকমিটি করা হয়েছে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট